দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন উপলক্ষে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিজুপাড়া এলাকায় মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগে এলাকার বহু গরিব ও দুঃস্থ শিশুর হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়, যা খুশির আবহ তৈরি করে। অনুষ্ঠানের বিশেষ দিক ছিল এক দুঃস্থ শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত। কয়েকদিন আগে শিশুটির বাবা মারা যাওয়ায় পরিবারটি চরম সংকটে পড়ে। সেই শিশুর সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব ও যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন আয়োজকরা, যা কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি জানান, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। শুধু বিজুপাড়া নয়, দুর্গাপুরের বিভিন্ন এলাকা এবং অন্যান্য প্রান্তিক অঞ্চলেও নিয়মিতভাবে গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করা হচ্ছে। বাসিন্দাদের অনেকেই এমন মানবিক কর্মসূচির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


