দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) নিয়ে বিজেপি-তৃণমূলের দ্বন্দ্বে ধুন্ধুমার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। অবৈধ ভোটার বাদ দিতে মহকুমাশাসকের অফিসে ফর্ম ৭ জমা দিতে গিয়েছিলেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা রড, লাঠি নিয়ে তাদের উপরে চড়াও হয়। প্রায় ১০ জন জখম হন। প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করে বিজেপি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে শুরু হয় বচসা। বিজেপি একই সঙ্গে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিজেপির দাবি, অবৈধ ভোটারদের বাঁচাতে উদগ্রীব হয়ে পড়েছে তৃণমূল। কারণ, সেই ভোটাররা বাদ গেলে তৃণমূল জয় পাবে না। সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। কিছুক্ষণ পরে ডিভিসি মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ শুরু করে বিজেপি। নেতৃত্ব দেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


