দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর জয় কামনা করে শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পিয়ালা কালী মন্দিরে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক পরিবেশে পুজো ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। দেবীর কাছে প্রার্থনা করা হয় যাতে রাহুল সিনহা রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে মানুষের সেবায় আরও বড় ভূমিকা পালন করতে পারেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দলের নেতা কল্যাণ দুবে বলেন, “রাহুল সিনহা প্রবীণ ও অভিজ্ঞ নেতা। তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। রাজ্যসভার সাংসদ হলে তিনি মানুষের জন্য অনেক কাজ করতে পারবেন। তাঁর সাফল্য চেয়ে প্রার্থনা করা হয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


