গরু বোঝাই কন্টেনার আটক করে পুলিশের হাতে তুলে দিলেন বিজেপি কর্মীরা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার দুপুরে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসা থানার বাঁশকোপা টোল প্লাজার কাছে গরু বোঝাই একটি কন্টেনার আটক করেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, তাঁদের কাছে খবর আসে যে চারটি কন্টেনারে করে গরু পাচার করে হুগলির পান্ডুয়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার পর বিজেপি কর্মীরা তৎপর হয়ে অন্ডাল থেকে কন্টেনারের পিছু ধাওয়া করেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

শেষ পর্যন্ত বাঁশকোপা টোল প্লাজার কাছে একটি কন্টেনারকে আটক করা হয়। বাকি তিনটি পালিয়ে যায়। পারিজাতের অভিযোগ, তাঁদের তাড়া খেয়ে কন্টেনার থেকে বিষয়টি টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে তাঁদের সন্দেহ দৃঢ় হয়। এরপরেই কন্টেনার খুলে দেখা যায়। ভিতরে ২৫টি গরু রয়েছে। কাঁকসা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে কন্টেনার বাজেয়াপ্ত করে। আটক করা হয় কন্টেনারে থাকা চারজনকে। কন্টেনার ও গরুগুলিকে থানায় নিয়ে যায় পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!