পরিবর্তন যাত্রা ও ব্রিগেড সমাবেশের সমর্থনে দুর্গাপুরে বিজেপির বাইক র‍্যালি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে পরিবর্তন যাত্রা এবং ১৪ মার্চ কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে সামনে রেখে রবিবার শহরে বাইক র‍্যালির আয়োজন করল বিজেপি। দুর্গাপুর পূর্ব ও পশ্চিম—দুই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এই র‍্যালির মাধ্যমে প্রচার চালানো হয়। দুর্গাপুর পূর্ব বিধানসভার ডিএসপি টাউনশিপের রাজেন্দ্র প্রসাদ রোড থেকে বাইক র‍্যালি শুরু হয়। এই র‍্যালির নেতৃত্ব দেন বর্ধমান–দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিটি সেন্টার থেকে আরেকটি বাইক র‍্যালি বের হয়। সেখানে নেতৃত্ব দেন বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

(BCREC & Group of institutions। পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ মার্চ দুপুরের পর পরিবর্তন যাত্রার একটি শাখা পানাগড় বাজার, রাজবাঁধ, মুচিপাড়া হয়ে দুর্গাপুরে প্রবেশ করে। যাত্রা শেষে বেনাচিতির ৫৪ ফুট, চণ্ডীদাস বাজার ও ধান্ডাবাগে তিনটি জনসভার আয়োজন করা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, পরিবর্তন যাত্রা ও আসন্ন ব্রিগেড সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেই বার্তা শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে দিতে এই প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!