বিধানসভা ভোটের আগে জনমত জানতে বিজেপির বিশেষ কর্মসূচী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে রাজ্যজুড়ে এক নতুন জনসংযোগ উদ্যোগ নিয়েছে বিজেপি। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, অভিযোগ ও পরামর্শ সরাসরি জানতে ‘সাজেশন বক্স’ কর্মসূচির সূচনা করেছে দলটি। সেই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরেও চালু করা হয়েছে সাজেশন বক্স। রবিবার ৫৪ ফুট এলাকায় বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের কার্যালয়ে এই সাজেশন বক্স কর্মসূচীর সূচনা হয়।

সোমবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়, মহকুমা আদালতের কাছাকাছি এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা ও কর্মী। মাইকিং করে পথচলতি মানুষকে আহ্বান জানানো হয় নিজেদের অভাব-অভিযোগ ও মতামত লিখে সাজেশন বক্সে জমা দিতে। যাঁরা লিখতে অক্ষম, তাঁদের কথা শুনে দলের কর্মীরাই তা লিখে বাক্সে জমা দেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল জানান, এই কর্মসূচির মাধ্যমে মানুষের মতামত সরাসরি দলের কাছে পৌঁছবে। সংগৃহীত পরামর্শ ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করা হয়েছে। ইস্তাহার তৈরিতে কাজে আসবে। দুর্গাপুরসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে চাইছে বিজেপি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!