বন্ধ জলের এটিএমের ‘শ্রাদ্ধ’, ফুল ও মিনারেল ওয়াটার দিয়ে প্রতিবাদ বিজেপির

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে স্বল্পমূল্যে পানীয় জল দেওয়ার উদ্দেশ্যে তৈরি জলের এটিএমগুলি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে—এই অভিযোগকে সামনে রেখে রবিবার এক অভিনব প্রতিবাদ কর্মসূচি নিল বিজেপি। বন্ধ এটিএমের সামনে ফুল ও মিনারেল ওয়াটার দিয়ে প্রতীকী ‘শ্রাদ্ধ’ করে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালের কাছে থাকা দুটি জলের এটিএমের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিজেপি কর্মীরা সেখানে বিক্ষোভও দেখান এবং দ্রুত পরিষেবা চালু করার দাবি জানান।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কম পয়সায় বিশুদ্ধ পানীয় জলের জোগান দিতে শহরের ১৬টি জায়গায় বছর পাঁচেক আগে জলের এটিএম তৈরি করেছিল দুর্গাপুর নগর নিগম।  অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে অধিকাংশ এটিএমই নষ্ট হয়ে পড়ে আছে এবং পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। ফলে অল্প খরচে পানীয় জল পাওয়ার যে ব্যবস্থা ছিল, তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বারবার পুর নিগমকে জানানো হলেও কোনও সমাধান হয়নি। তিনি বলেন, “কেন্দ্রের জল জীবন মিশনের তহবিল ব্যবহার করে দুর্গাপুরে ১৬টি জলের এটিএম তৈরি করা হয়েছিল। কিন্তু এখন একটিও কার্যকর নেই।” পুর নিগমের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব জানিয়েছেন, জলের এটিএমগুলিকে দ্রুত মেরামত করে আবার চালু করার উদ্যোগ নেওয়া হবে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!