বিপ্লব–পূরবীর স্মৃতিতে রক্তদান, দুর্গাপুরে মানবতার নজির

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে মানবিক উদ্যোগের উজ্জ্বল নজির গড়ল West Bengal Voluntary Blood Donors Society-এর সহযোগিতায় আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির। সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক শুভঙ্কর ব্যানার্জীর প্রয়াত পিতা বিপ্লব ব্যানার্জী ও মাতা পূরবী ব্যানার্জীর স্মৃতিতে Durgapur Sub-Divisional Voluntary Blood Donors Forum-এর উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের রক্তের ভান্ডার পূর্ণ রাখার লক্ষ্যে বিধাননগরের রঙ্গন গেস্ট হাউস প্রাঙ্গণে ভ্রাম্যমান রক্তযানে আয়োজিত দ্বিতীয় বর্ষের এই শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৭৫ জন রক্তদান করেন। ফোরামের তরফে ছিলেন রাজেশ পালিত, মৃত্যুঞ্জয় সামন্ত, অরবিন্দ মাঝি, শামসের আনসারী ও অঞ্জন মন্ডল। তাঁরাও রক্তদান করেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

শিবিরের উদ্বোধন করেন West Bengal Voluntary Blood Donors Society-এর রাজ্য সম্পাদক কবি ঘোষ। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার শিবিরে রক্ত সংগ্রহ করে। প্রতিটি রক্তদাতাকে শুভেচ্ছা স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়। শিবিরের সূচনায় প্রয়াত ব্যানার্জী দম্পতিকে  শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি, সম্প্রতি প্রয়াত ফোরামের অন্যতম কার্যকরী কাউন্সিল সদস্য শুভাশিস চ্যাটার্জীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!