দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার হল এক বিজেপি সমর্থকের দেহ। মৃতের নাম কল্যাণ মজুমদার, বয়স আনুমানিক ৫০ বছর। বুধবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ভিড়িঙ্গির কাছে জাতীয় সড়কের উপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁর দেহ।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রাথমিকভাবে পথ দুর্ঘটনার আশঙ্কা করা হলেও, ঘটনার পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কি না, তা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


