দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি পার্কের জলাশয় থেকে এক তরুণের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাহুল রজক (১৯)। তাঁর বাড়ি সগড়ভাঙা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনওভাবে পার্কের ভিতরে ঢোকার সময় তিনি জলাশয়ে পড়ে যান।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জানা গিয়েছে, রাহুল সাঁতার জানতেন। তবু তীব্র ঠান্ডা জলে তাঁর শরীর আচমকাই কোলাপসড করে যেতে পারে বলে অনুমান পুলিশের। সেই কারণেই তিনি জলে তলিয়ে যান বলে মনে করা হচ্ছে। তবে অন্য একটি সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত পাঁচিল টপকে পার্কে ঢোকার চেষ্টা করছিলেন ওই তরুণ। সেই সময়েই ভারসাম্য হারিয়ে জলাশয়ে পড়ে যান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


