দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর আদালতে বোমাতঙ্ক। এদিন সকালে প্রথমে আসানসোল আদালতে বোমাতঙ্ক ছড়ায়। আদালত ফাঁকা করে দেওয়া হয়। পুলিশ ও বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পরে দুর্গাপুর আদালতেও বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বর জুড়ে। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে পুরো আদালত ফাঁকা করে দেয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কল্লোল ঘোষ বলেন, জেলা বিচারক আদালত ফাঁকা করার নির্দেশ দিয়েছেন। উড়ো ফোনে বলা হয়েছে আসানসোল জেলা আদালত ও দুর্গাপুর আদালত, দুই জায়গাতেই বোমা রাখা আছে। তাই আপাতত আদালতের কাজকর্ম বন্ধ রেখে সবাই বেরিয়ে এসেছেন। বম্ব স্কোয়াড সবুজ সংকেত দিলে ফের কাজ শুরু হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


