অন্ডাল বিমানবন্দরে বোমাতঙ্ক! পড়ে থাকা চামড়ার ব্যাগ থেকে যা মিলল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের টার্মিনালের বাইরে পড়ে থাকা একটি চামড়ার ব্যাগ ঘিরে সোমবার বিকেলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। টি স্টলের বাইরে ব্যাগটি পড়েছিল। খবর পেয়েই দ্রুত চলে আসে অন্ডাল থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা এসে সেটি পরীক্ষা করেন। দেখা যায় ভিতরে একটি প্লাস্টিকের থলি রয়েছে। তার ভিতরে ভুট্টা আম ও কেক পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, ব্যাগটি কোনও বিমান যাত্রীর। ভুল করে বা কোনও কারণে তিনি ব্যাগটি ফেলে চলে গিয়েছেন। পুলিশ ব্যাগটি থানায় নিয়ে যায়। কে কেন ব্যাগটি ফেলে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!