দুর্গাপুরে ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও দামি ওষুধ লুঠ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের কনিষ্ক মার্কেটে এক ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গভীর রাতে চোরেরা দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে প্রায় ২৫ হাজার টাকা নগদ ও বহু দামি ওষুধ চুরি করে নিয়ে যায়। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দোকানে লাগানো সিসি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক ভেতরে ঢুকেই অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেন। দোকানের ভিতরে ওষুধ ও অন্যান্য সামগ্রী এলোমেলোভাবে ছড়িয়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

পরে ছাদে উঠে দেখা যায়, টিনের চাল কেটে চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করেছিল। দোকান মালিক দুর্গাপুর থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের দোকান ও এলাকার অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় কনিষ্ক মার্কেটসহ আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!