দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিধান ভবনে ২১ জুন সন্ধ্যায় ক্যামেলিয়া সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করা হয়। সম্প্রতি আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, নৃত্যশিল্পী সর্বানী বসু এবং যন্ত্রসঙ্গীত শিল্পী সঞ্জিত মুখোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুর্ধ ২৫ বছর বয়সীদের নিয়ে উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


