দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: হাসপাতালের সামনে সিটে রক্তমাখা, কাচ ভাঙা গাড়ি দাঁড়িয়ে শুক্রবার থেকে। চাঞ্চল্য পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগরের মহকুমা হাসপাতাল এলাকায়। সন্দেহজনক অবস্থায় গাড়িটি পড়ে আছে হাসপাতালের গেটের ঠিক উল্টোদিকে, মিনি বাসস্ট্যান্ডের পাশে। গাড়িটির সামনের কাচ ভাঙ্গা অবস্থায় রয়েছে। ড্রাইভারের সিটে রয়েছে রক্ত। কে বা কারা কী উদ্দেশ্যে এই গাড়িটি এখানে রেখে দিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। স্থানীয়রা এদিন সকালে থানায় খবর দিয়েছেন। এখন দেখার পুলিশ কী করে গাড়িটি নিয়ে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


