দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সিটি সেন্টার এলাকায় দুষ্কৃতী তান্ডব ঘিরে চাঞ্চল্য ছড়াল। সেল কো-অপারেটিভের মাতঙ্গিনী হাজরা বীথিতে বৃহস্পতিবার গভীর রাতে ভাঙচুর করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন চিকিৎসক সমরজিৎ নাথ চৌধুরীর চার চাকার গাড়ি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, গাড়ির কাচ ভাঙা এবং ভেতরে রাখা গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে রয়েছে। হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রাক্তন চিকিৎসক ও তাঁর পরিবার।
এরপরই দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন সমরজিৎ নাথ চৌধুরী। তিনি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, এলাকায় পুলিশের সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা নির্বিঘ্নে এই ঘটনা ঘটাল, তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন। দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন তিনি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধুসূদন দত্ত পথ এলাকায় আরও এক বাসিন্দার গাড়িতেও একইভাবে কাচ ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ফলে গোটা এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


