দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লী জি ব্লকের একটি ভাড়া বাড়িতে অভিযান চালাল কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিকস (DGC & IS)-এর একটি দল। অভিযানের শুরুতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়িটি ঘিরে ফেলা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তল্লাশি চলে।
সূত্রের খবর, ওল্ড কোর্ট মোড় এলাকার এক ব্যক্তি দুর্গাপুরের একাধিক কারখানা থেকে লোহার রড ও অ্যাঙ্গেল কিনে জিএসটি ফাঁকি দিয়ে তা অন্য রাজ্যে সরবরাহ করতেন বলে অভিযোগ। ধানবাদে কয়েকটি এমন ট্রাক ধরা পড়েছিল বছর দেড়েক আগে। তাঁর কর্মচারীরা বেনাচিতির নতুন পল্লীর ওই ভাড়া বাড়িতে থাকতেন। সেই সূত্র ধরেই এদিন ওই বাড়িতে অভিযান চালানো হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি ও বাড়িটি যিনি ভাড়া নিয়েছেন, তাঁদের কাউকেই পাওয়া যায়নি। প্রায় চার ঘণ্টা ধরে চলে এই অভিযান। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, কাগজপত্র ছাড়াও কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোন পরীক্ষা করে দেখা হয়েছে। উদ্ধার হওয়া নথি ও তথ্য খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। ভর সন্ধ্যায় পাড়ার ভিতরে এভাবে কেন্দ্রীয় এজেন্সির অভিযান শুরু হওয়ায় ভিড় জমে যায় ওই বাড়ির সামনে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)