রাস্তায় নামল আরও ২০টি সিএনজি বাস, ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগোল দক্ষিণবঙ্গ। বুধবার কলকাতার ভবানীপুর থেকে ভার্চুয়ালি ২০টি নতুন সিএনজি চালিত বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগ বাস্তবায়ন করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এসবিএসটিসি)। পরিবেশ দূষণ রোধ এবং সাধারণ মানুষের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রায় ৭.৬১ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে এই ২০টি সিএনজি বাস। এসবিএসটিসি সূত্রে জানানো হয়েছে, ধোঁয়াবিহীন, কম শব্দযুক্ত এই বাসগুলি শুধু পরিবেশের জন্যই নয়, যাত্রীদের জন্যও হবে স্বস্তির।

এদিন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে এসবিএসটিসির বাস টার্মিনাসে আয়োজিত অনুষ্ঠানে ছিল উৎসবের আবহ। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, জেলাশাসক পোন্নমবলম এস, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর তাঁরা সবুজ পতাকা নেড়ে বাসগুলির যাত্রার সূচনা করেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

নতুন এই বাসগুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম-কলকাতা রুটে চারটি, পটাশপুর-করুণাময়ী রুটে একটি, আসানসোল-ঝিলিমিলি রুটে একটি, বর্ধমান-ঝাড়গ্রাম রুটে একটি, বর্ধমান-বাঁকুড়া রুটে একটি এবং বর্ধমান-আসানসোল রুটে একটি, বেলঘরিয়া (করুণাময়ী)-আসানসোল রুটে চারটি, বেলঘরিয়া (করুণাময়ী)-বাঁকুড়া রুটে একটি, বেলঘরিয়া-দীঘা রুটে পাঁচটি এবং বেলঘরিয়া-টাকি রুটে একটি বাস চলবে।

পরিবেশবিদদের মতে, ডিজেলের বদলে সিএনজি বাস চালু হওয়ায় কার্বন নিঃসরণ কমবে উল্লেখযোগ্য হারে। ফলে শহর ও শহরতলির বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিদিন হাজার হাজার মানুষ বাসে যাতায়াত করেন—কেউ কর্মসূত্রে, কেউ চিকিৎসার প্রয়োজনে, কেউ বা পড়াশোনার জন্য। তাঁদের প্রতিদিনের পথচলাকে আরও আরামদায়ক ও পরিবেশবান্ধব করে তুলতেই এই উদ্যোগ, এসবিএসটিসি সূত্রে এমনটাই জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!