দুর্গাপুর ডিপো থেকে পথে নামল ১৩টি সিএনজি সরকারি বাস, ভার্চুয়ালি সূচনা মুখ্যমন্ত্রীর

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের (এসবিএসটিসি) পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ডিপো থেকে ১৩টি পরিবেশবান্ধব সিএনজি সরকারি বাসের যাত্রা শুরু হল। বাসগুলির ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের (এসবিএসটিসি) উদ্যোগে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পোন্নাম্বলম এস, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস, পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ একাধিক প্রশাসনিক কর্তা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, নতুন সিএনজি বাসগুলি একাধিক গুরুত্বপূর্ণ আন্তঃজেলা ও দীর্ঘপথের রুটে পরিষেবা দেবে। এর মধ্যে রয়েছে দুর্গাপুর-কলকাতা, দুর্গাপুর-বহরমপুর, বর্ধমান-কলকাতা, বর্ধমান-করুণাময়ী, বর্ধমান-কৃষ্ণনগর, আসানসোল-কৃষ্ণনগর, আরামবাগ-কলকাতা, আরামবাগ-তারাপীঠ, দুর্গাপুর-ঝাড়গ্রাম এবং বাঁকুড়া-সিউড়ি-সহ বিভিন্ন রুট। পরিবেশবান্ধব সিএনজি বাস চালু হওয়ায় একদিকে যেমন যাত্রী পরিষেবা আরও মজবুত হবে, তেমনই জ্বালানি সাশ্রয় ও দূষণ কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা পরিবহণ দফতরের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!