পানাগড়়ে গাড়ি উল্টে যুবতী মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিআইডি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ের রাইস মিল এলাকায় দুষ্কৃতীদের তাড়ায় গাড়ি উল্টে যুবতীর মৃত্যুর ঘটনার তদন্তে কাঁকসা থানায় পৌঁছেছে সিআইডি টিম। সিআইডির ৩ সদস্যের একটি দল এসেছে থানায়। দুটি গাড়ি পরিদর্শন করেন দলের সদস্যরা। গাড়ি দুটির ছবি তোলেন। গাড়ির ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশের কাছ থেকে খুঁটিনাটি জেনে নেন। ঘটনার ৩৬ ঘন্টা পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

রবিবার মাঝ রাতে পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার যুবতী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তথা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭)। গাড়ির রেষারেষি থেকেই ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভির ফুটেজ দেখিয়ে সোমবার সন্ধ্যায় দাবি করেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। যদিও এদিনই সকালে যুবতীর গাড়ির চালক সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, যুবতীকে প্রথমে দুষ্কৃতীরা কটুক্তি করে। এরপর গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে যুবতীর গাড়িকে ধাক্কা মেরে উল্টে দেয় দুষ্কৃতীরা। তবে ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি এবং লিখিত অভিযোগেও তার উল্লেখ নেই বলে দাবি করেন পুলিশ কমিশনার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!