দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রম কোড বাতিলের দাবিতে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের সমর্থনে পথে নামল সিটু। এদিন সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পশ্চিম রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখান সিটু কর্মী সমর্থকরা। সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন, “শ্রমিকদের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে আমাদের আন্দোলন চলছে। তাই আমরা রেল অবরোধে নেমেছি। আজকের ধর্মঘটে মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন করছেন। তাই কেউ বাধা দিতে এলে প্রতিরোধ হবে।” যদিও ট্রেন আসতেই অবরোধকারীদের পাশে সরিয়ে দেয় রেল পুলিশ। ট্রেন বেরিয়ে যায়।
https://youtu.be/pVdAApQzk-E
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


