নাচ-গানে ঋতুরাজকে বরণ, দুর্গাপুরের স্কুলে বর্ণাঢ্য বসন্ত উৎসব

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বসন্তের রঙে মেতে উঠল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। সোমবার আয়োজিত বসন্ত উৎসব ‘স্পেকট্রাম স্প্ল্যাশ ২০২৬’-এ প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ২৯৬ জন ছাত্রছাত্রী অংশ নেয়। ঋতুরাজের আগমনকে স্বাগত জানাতে নাচ, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। অনুষ্ঠানের সূচনায় বসন্ত উৎসবের তাৎপর্য তুলে ধরেন স্কুলের অধ্যক্ষ উমেশ চন্দ জয়সওয়াল। তিনি বলেন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির যে নবজাগরণ ঘটে, বসন্ত উৎসব সেই আনন্দ ও সৃজনশীলতারই প্রতীক।

(BCREC & Group of institutions। পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

এদিন প্রাক-প্রাথমিকের খুদেদের র‍্যাম্প শো ছিল বিশেষ আকর্ষণ। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা ‘ওরে গৃহবাসী’ রবীন্দ্রসঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা উপস্থাপন করে প্রাণবন্ত ডান্ডিয়া নৃত্য। অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির পড়ুয়ারা সেমি-ক্লাসিক্যাল নৃত্যের মাধ্যমে বসন্তের আবহকে আরও রঙিন করে তোলে। রঙিন পোশাক, ফুলের সাজ এবং সুরের মূর্ছনায় স্কুল প্রাঙ্গণ যেন এক টুকরো বসন্তের বাগানে পরিণত হয়েছিল। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসব হয়ে ওঠে আরও প্রাণবন্ত।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!