সারা দেশের মহিলা দাবাড়ুদের নিয়ে বিশাল প্রতিযোগিতা দুর্গাপুরে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আবারও বড় মাপের ক্রীড়া আয়োজনের সাক্ষী হতে চলেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর। আগামী ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ৫১তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা ২০২৫। জাতীয় স্তরের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বুধবার দুপুর ১২টায় সিধু কানু স্টেডিয়ামে।

এবারের প্রতিযোগিতায় দেশের ২৪টি রাজ্য থেকে মোট ১৪৭ জন মহিলা খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ৭ জন মহিলা গ্র্যান্ডমাস্টার। মোট ১৪ জন খেতাবপ্রাপ্ত দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করবেন শিরোপার জন্য। প্রতিযোগিতাটির মোট পুরস্কারমূল্য ৩০ লক্ষ টাকা, যা জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম উচ্চ পুরস্কার হিসাবে বিবেচিত।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। ইভেন্ট উপলক্ষে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার ও সংস্থার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া, গ্র্যান্ডমাস্টার মেরিয়ম গোমস, পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সম্পাদক সুব্রত চ্যাটার্জী সহ অন্যান্য কর্মকর্তারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!