দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কলকাতার আইন কলেজের আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার গ্যামন ব্রিজের মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা কর্মীরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় দুর্গাপুর স্টেশন থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড় যাওয়ার রাস্তা। বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


