দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ইসিএলের আর্থিক সহযোগিতায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকের বিলপাহাড়ি গ্রামের সীমানা পাঁচিল নির্মাণের কাজের সূচনা করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ইসিএলের জেনারেল ম্যানেজার অমিতাভ ভট্টাচার্য, হরিপুর পঞ্চায়েতের প্রধান আশা মন্ডল প্রমুখ। মঙ্গলবার এই শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিধায়ক জানান, প্রায় ২কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে বিলপাহাড়ি গ্রামের সীমানাপাঁচিল নির্মাণ কাজের সূচনা হয়েছে। বিলপাহাড়ি গ্রামের পুনর্বাসনের ফলে সীমানা পাঁচিলের প্রয়োজন ছিল। ইসিএলের কাছে দাবি জানানো হয়েছিল, সীমানা পাঁচিল নির্মাণের। সেই দাবি মেনে এগিয়ে এসেছেন ইসিএল কর্তৃপক্ষ। খুব শীঘ্র গ্রামের বাউড়ি পাড়ার দিকেও সীমানা পাঁচিল নির্মাণ কাজের সূচনা করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


