দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করতে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক। জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক সমন্বয় নিয়েই এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পুন্নাবাল্লাম এস। পাশাপাশি বৈঠকে যোগ দেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক হরে রাম সিং ও নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বৈঠকে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, রাস্তা সংস্কার, শিল্পাঞ্চলের সমস্যা এবং নাগরিক পরিষেবা আরও উন্নত করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পারস্পরিক সমন্বয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই ধরনের সমন্বয় বৈঠকের মাধ্যমে জেলার উন্নয়ন পরিকল্পনাগুলি আরও কার্যকরভাবে রূপায়িত করা সম্ভব হবে। বৈঠক শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও আধিকারিকরা জেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)