তোলপাড় দুর্গাপুর! এএসপিতে দুর্নীতির পোস্টার তৃণমূলের শ্রমিক সংগঠনের তিন নেতার বিরুদ্ধে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর‘কিছু বোল্ডার ও লোহা মাফিয়াদের নিয়ে এএসপিতে গেট মিটিং করেছেন আইএনটিটিইউসির জেলা কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা, আইএনটিটিউসির ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি ও শান্তনু সোম। আবার, বিজেপির ছত্রছায়ায় থাকা সেই সব লোহা আর বোল্ডার মাফিয়াদের দিচ্ছেন সদস্য পদও। অথচ তৃণমূলের পুরনো কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না। এভাবেই দুর্গাপুরের তৃণমূলকে বিক্রি করে দিলেন আপনারা।’

পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় শাসক দলের তিন শ্রমিক নেতার বিরুদ্ধে এমন দুর্নীতির পোস্টার ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। পোস্টারে দাবি করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত মিশ্র ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগে দুর্নীতি হচ্ছে। পুরোনো দিনের তৃণমূল কর্মী হয়েও তাঁরা ব্রাত্য হয়ে রয়েছেন। অথচ, বিজেপি ও বিরোধীদের লোকজন দিব্বি কাজ করছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থায়। কারখানার ভেতরে পরা সেই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

https://youtu.be/a2SKFqYX-ec

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এই ঘটনায় আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে দাবি করেছেন আইএনটিইউসির জেলা সভাপতি সুভাষ সাহা। তিনি বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যারা আগে করে কম্মে খাচ্ছিলেন, তাঁরা আজ ক্ষমতার বাইরে। ইনকাম নেই আর যার জন্য এই লড়াই।” একই অভিযোগ করেছে বিজেপি-ও। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “শ্রমিক নিয়োগ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।” তবে আইএনটিটিউসির ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমাদের সংগঠন শ্রমিকদের পাশে রয়েছে। তাই কিছু লোক বাজার গরম করার জন্য কলঙ্কিত করার চেষ্টা করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!