দুর্গাপুরের রাজনীতিতে সৌজন্যের নজির, তৃণমূলের অফিস ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়ক

Advertisement

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে এক মানবিক উদ্যোগ নজর কাড়ল রাজনৈতিক মহলে। পলাশডিহায় তৃণমূলের একটি পার্টি অফিসে কয়েকজন বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছিল। বুধবার সন্ধ্যায় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সেখানে গিয়ে নিজে বিজেপির পতাকা নামিয়ে তৃণমূলের পতাকা উত্তোলন করেন।

বিধায়কের স্পষ্ট বার্তা, অন্যের পার্টি অফিস দখল করা বিজেপির সংস্কৃতি নয়। কেউ এমন কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে সুস্থ পরিবেশের আবহ দেখা যাচ্ছে। বিজেপি সহিংসতা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কিছু লোক তৃণমূলের পার্টি অফিসগুলিতে বিজেপির পতাকা উত্তোলন করেছিল। এখন, বিজেপি বিধায়করা ব্যক্তিগতভাবে সেই পার্টি অফিসগুলি তৃণমূল কর্মীদের ফিরিয়ে দিচ্ছেন, যাতে তৃণমূল তাদের রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যেতে পারে।

Advertisement
পলাশডিহাতেও তৃণমূলের একটি পার্টি অফিস ছিল। সেখানেও বিজেপির পতাকা ওড়ানো হয়েছিল। খবর পেয়ে বিধায়ক লক্ষ্মণ বুধবার সন্ধ্যায় সেখানে পৌঁছে ব্যক্তিগতভাবে বিজেপির পতাকাটি সরিয়ে তৃণমূলের পতাকা ওড়ান।

তিনি বলেন, "অন্যের পার্টি অফিস দখল করা বিজেপির সংস্কৃতি নয়। কেউ এসব করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুলিশকেও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। উপস্থিত ছিলেন বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ অন্যান্যরা।

পার্টি অফিস ফিরে পেয়ে তৃণমূল কর্মী সমীর আনসারি বলেন, “বিধায়কের কাজে আমরা আপ্লুত। বহু কষ্ট করে আমি এই পার্টি অফিসটি গড়েছি। আমি বিধায়কের প্রতি কৃতজ্ঞ।” 

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts