দুর্গাপুরের দুই কেন্দ্রেই স্থানীয়দের প্রার্থী করল সিপিএম

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পূর্ব কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছেন সীমান্ত চট্টোপাধ্যায়। তিনি সিটুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। দুর্গাপুর স্টিল প্লান্টের অবসরপ্রাপ্ত কর্মী। তিনি থাকেন ডিএসপি টাউনশিপে। ২০১৬ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী সন্তোষ দেবরায়। তবে ২০২১ সালে সিপিএম তৃতীয় হয়। দুর্গাপুর পশ্চিম আসনে সিপিএমের প্রার্থী হয়েছেন প্রভাস সাঁই। অর্জুনপুরের বাসিন্দা। তিনি সমবায়ের সঙ্গে যুক্ত। ১০ বছর পর এই কেন্দ্রে প্রার্থী দিল সিপিএম। কারণ, জোটের জন্য ২০১৬ ও ২০২১ সালে এই আসনটি কংগ্রেসকে ছাড়তে হয়েছিল। ২০১৬ সালে কংগ্রেস জয়ী হয়। ২০২১ সালে তৃতীয় হয়। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!