ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, মহকুমাশাসকের দফতরে সিপিএমের বিক্ষোভ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর।সংখ্যালঘু ও দুঃস্থ প্রান্তিক ভোটারদের নাম পরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে—এই অভিযোগ তুলে সোমবার মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। বিক্ষোভে সামিল হন বিবেচনাধীন ও ডিলিটেড তালিকায় থাকা বহু ভোটার। হাতে পোস্টার নিয়ে তাঁরা প্রতিবাদ জানান।

সিপিএমের দাবি, দুর্গাপুর পূর্বের ২০৩ নম্বর বুথে মোট ১২২০ জন ভোটারের মধ্যে ১২২ জনের নাম বিবেচনাধীন বা ডিলিটেড তালিকায় তোলা হয়েছে। অভিযোগ, তাঁদের মধ্যে ১২০ জনই সংখ্যালঘু সম্প্রদায়ের। সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকা হয়েছিল এবং প্রয়োজনীয় নথিও জমা দেওয়া হয়েছে, তবুও নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি বাম নেতৃত্বের। জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও বিজেপি পরিকল্পিতভাবে এই পদক্ষেপ করছে। বিজেপি নিজেদের সঙ্গে তৃণমূলকেও সুবিধা করে দিচ্ছে। তাঁর হুঁশিয়ারি, একজনেরও নাম বাদ দেওয়া হলে ৫ মার্চ বৃহত্তর আন্দোলনে নামবে দল। “দুর্গাপুরে আগুন জ্বলবে,” মন্তব্য তাঁর।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ে সারা দেশে ইতিহাস তৈরি করেছেন। সিপিএম বিজেপিকে ভোট বিক্রি করে দিয়েছে ২০১৪ সাল থেকে। সিপিএম আন্দোলনের নামে নাটক করছে।” পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এখন তৃণমূলের টাকায় চলে সিপিএম। তাই তৃণমূলকে সুবিধা করে দিতে মৃত ও ভুয়ো ভোটারদের নাম বাদ যাওয়া আটকাতে সিপিএম আন্দোলন করছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!