দুর্গাপুরে ‘মাছে-ভাতে বাঙালি’ উৎসবে উপচে পড়া ভিড়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ফের অনুষ্ঠিত হল জনপ্রিয় ‘মাছে ভাতে বাঙালি’ উৎসব। গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে এই ব্যতিক্রমী খাদ্যোৎসব। রবিবার ডিএসপি টাউনশিপের রবীন্দ্র ভবনে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বসেছিল মাছের মহাভোজের আসর। এদিন প্রায় ১৮ রকমের মাছের সুস্বাদু পদ পরিবেশন করা হয়। রুই, কাতলা থেকে শুরু করে চিংড়ি, পার্সে, ভেটকি—বাঙালির প্রিয় নানা মাছের বৈচিত্র্যে ভরপুর ছিল মেনু।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

দুপুর গড়াতেই ভিড় জমাতে শুরু করেন শহরের খাদ্যরসিকেরা। পরিবার-পরিজন নিয়ে অনেকেই হাজির হন এই উৎসবে। উদ্যোক্তারা জানান, নতুন প্রজন্মের মধ্যে মাছের প্রতি আগ্রহ বাড়ানো এবং বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তুলতেই এই উৎসবের আয়োজন। প্রতি বছরই অংশগ্রহণ ও উৎসাহ বাড়ছে বলে তাঁদের দাবি।খাওয়া-দাওয়া আর বাঙালিয়ানা—সব মিলিয়ে রবিবারের দুপুরে উৎসবের আমেজে মেতে উঠেছিল দুর্গাপুর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!