দুর্গাপুর কল্পতরু উৎসবে রবীন্দ্রনাথের সুরে-ছন্দে শুরু হল সাংস্কৃতিক অনুষ্ঠান

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর কল্পতরু উৎসবকে কেন্দ্র করে পরিবেশিত হল মনোজ্ঞ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার, ২ জানুয়ারি গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন ‘মোহর’ মুক্তমঞ্চে এই সাংস্কৃতিক পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যদিও ৫৭তম কল্পতরু মেলার উদ্বোধন হয়েছিল ১ জানুয়ারি, তবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল একদিন পর থেকেই।

উদ্বোধনী সন্ধ্যাটি সম্পূর্ণভাবে নিবেদিত ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। দুর্গাপুর রম্যবীণার শিল্পীবৃন্দের সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর মোহর, সুরপরিষদ, স্বরবাক-সহ একাধিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি একক শিল্পীদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, মালা দেববর্মন, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী-সহ শহরের বহু বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কল্পতরু মেলা ও তার সঙ্গে যুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান টানা ১০ দিন ধরে চলবে, যেখানে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!