হস্টেলের বাথরুমে ঝুলন্ত দেহ, দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রের রহস্যমৃত্যু

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২১)। শনিবার গভীর রাতে কলেজের বয়েজ হস্টেলের বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, লাবণ্য পাটনা-র বাসিন্দা। কলেজের তরফে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়। সকালে পরিজনেরা আসেন কলেজে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

রাতেই দুর্গাপুর থানার বি-জোন ফাঁড়ি-র পুলিশ কলেজে পৌঁছয়। প্রাথমিক তদন্তের পর বাথরুম থেকে দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রটি ব্যক্তিগত জীবন বা পড়াশোনার চাপে ছিলেন কি না, সে বিষয়েও পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!