দুর্গাপুরে সনাতনী ঐক্য মঞ্চের সভায় দিলীপ ঘোষ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বাঁকুড়া মোড় এলাকায় সনাতনী ঐক্য মঞ্চের অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সংগঠনের সদস্যদের পাশে থাকার আহ্বান জানিয়ে দিলীপ ঘোষ বলেন, “মানুষের সেবা, সহযোগিতা ও শিক্ষার ব্যবস্থা—এসব করলে সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।”

এদিন হুমায়ুন কবীরের বেলডাঙায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণাকে কেন্দ্র করে চড়াও হন তিনি। হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করে দিলীপ ঘোষ জানান, “ভারতবর্ষের মানুষ বাবরের কোনও চিহ্ন এখানে রাখতে চায় না। মসজিদ বা ধর্মস্থল যে কেউ বানাতে পারে, কিন্তু আক্রমণকারী বাবরের নামে সৌধ বাংলার মাটিতে হবে না।”

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সমালোচনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অন্য রাজ্যগুলিও এই প্রকল্প অনুসরণ করছে। কিন্তু দিলীপ ঘোষের বক্তব্য, “এটা উন্নয়ন নয়, ভোটের রাজনীতি। অপচয় ছাড়া কিছু নয়।” এদিন তিনি মুখ্যমন্ত্রীর উন্নয়েনর পাঁচালি প্রকাশকে নিশানা করেন। তিনি বিহারে লালুপ্রসাদের শাসনামলের ‘লালু চলিশা’র উদাহরণ টেনে বলেন, “আজ বাংলায় অলক্ষ্মীর পাঁচালি হচ্ছে। এর পরিণামও লালু প্রসাদের মতোই হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!