দুর্গাপুর না খড়গপুর? দুর্গাপুরে বড় কথা বলে দিলেন দিলীপ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেজন্য দলের সব নেতা এসেছেন দুর্গাপুরে। এসেছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনে কোন আসনে লড়তে চান তিনি, খড়গপুর না দুর্গাপুর? দিলীপ বলেন, সেটা পার্টি ঠিক করবে। নির্বাচন লড়তেই হবে, এমন কোনও কথা নেই। যখন প্রয়োজন ছিল লড়ার, পার্টি বলেছে, লড়েছি। তবে খড়গপুর যে তাঁর পছন্দ, হাবে ভাবে বুঝিয়ে দিলেন তিনি। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তিনি বলেন, মেদিনীপুরে সাংসদ হওয়ার পরে ৫ বছর ধরে বহু কাজ করেছিলেন। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে উঠেছিল। সেই অবস্থায় তাঁকে বর্ধমান-দুর্গাপুর আসনে লড়তে পাঠিয়ে দেওয়া হয়। এখানে প্রচার ভাল হয়েছিল। কিন্তু সংগঠন সেই স্তরের ছিল না। তাছাড়া, এই কেন্দ্রে আগের বার বিজেপি জিতলেও পরের চার বছরে তেমন কাজ করা যায়নি মানুষের জন্য। সব মিলিয়ে তাঁকে হারতে হয়েছিল। মেদিনীপুরে হলে সেটা হত না বলে তাঁর বিশ্বাস। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!