লোক ও আদিবাসী সংস্কৃতির মিলনমেলা লাউদোহায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহায় শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনের ‘জেলা লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব’। শনিবার লাউদোহা ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডি) চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা) বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা। উৎসবের তিন দিনে আদিবাসী ও স্থানীয় শিল্পীদের নানা লোকনৃত্য, লোকসংগীতের পাশাপাশি যাত্রাপালার আয়োজন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে সংরক্ষণ ও আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

error: Content is protected !!