দুর্গাপুর: মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ইস্পাত পল্লী সংলগ্ন রাস্তায় দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইকে। ছিটকে পড়েন বাইক আরোহী। চোট পান। ব্যাহত হয় যান চলাচল। জানা গেছে, গাড়িটির মালিক শহরের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক। গাড়িটি চালাচ্ছিলেন ওই চিকিৎসকের স্ত্রী। ঘটনার খবর পেয়ে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


