

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টারের এক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কাছে রবিবারের দুপুরটা যেন হঠাৎই আতঙ্কের হয়ে উঠল। প্রতিদিনের মতো তাঁরা পার্কিং স্ট্যান্ড সামলানোর কাজে ব্যস্ত ছিলেন। কেউ টিকিট কাটছিলেন, কেউ গাড়ি দেখভাল করছিলেন। সংসারের হাল ধরতে, নিজেদের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে এভাবেই দিন কাটে তাঁদের। কিন্তু সেই পরিচিত কর্মস্থলেই আচমকা ঢুকে পড়ে এক মদ্যপ যুবক, আর মুহূর্তে বদলে যায় পুরো পরিস্থিতি।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, যুবকটি প্রথমে পার্কিং স্ট্যান্ডে রাখা বাইক ও সাইকেল ফেলে দিতে শুরু করে। এরপর চেয়ার-টেবিল উল্টে ভাঙচুর চালায়। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত মহিলারা। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যখন অভিযোগ অনুযায়ী যুবকটি হাতে ছুরি নিয়ে তাঁদের একজনের দিকে তেড়ে যায়। প্রাণভয়ে চিৎকার শুরু করেন মহিলারা। আশপাশের লোকজন ছুটে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশে।
.jpeg)
এই ঘটনার পরে ফের সামনে এল সেই কঠিন বাস্তবতা, যেখানে নিজেদের পায়ে দাঁড়াতে লড়াই করা মহিলাদের অনেক সময়ই নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয়। পরিবার সামলে, কষ্ট করে উপার্জনের পথ তৈরি করা এই মহিলাদের কাছে পার্কিং স্ট্যান্ডটি শুধু কাজের জায়গা নয়, আত্মসম্মান আর বাঁচার লড়াইয়ের প্রতীক। আর সেই জায়গাতেই এমন হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)
Read more :: খরচ করেও উন্নত চিকিৎসার নি...
.jpeg)