

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে নতুন আদালত ভবন চালুর দাবিতে সোমবার থেকে দুই দিনের প্রতীকী কর্মবিরতি শুরু করেছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। আইনজীবীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে আদালত ভবনের পরিকাঠামো তৈরি হয়নি। পর্যাপ্ত বসার জায়গা, সেরেস্তা, বার অ্যাসাসিয়েশনের হলঘর, বার লাইব্রেরি, ক্যান্টিন ও পার্কিংয়ের ব্যবস্থা নেই বলে দাবি তাঁদের। আইনজীবীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আদালত ভবন নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে। নির্মাণ খরচ ২২ কোটি থেকে বেড়ে ৩৮ কোটিতে পৌঁছেছে। কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ হয়নি। এর তদন্ত দরকার।
.jpeg)
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)
Read more :: দুর্গাপুরের রাজনীতিতে সৌজ...
.jpeg)