

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা বিওজিএল এর টাউনশিপ এলাকায় পানীয় জলের অভাব দীর্ঘদিনের। ২০২১ সালে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে পাম্পহাউসে দুটি পাম্প বসিয়ে দেওয়া হয়। অভিযোগ, তার একটি বহুদিন আগেই বিকল হয়ে গিয়েছে। বার বার পুরসভাকে বলেও ফল হয়নি। একটি মাত্র পাম্পের উপর ভরসা করে চলছে টাউনশিপ। সেটিতে কোনও গোলযোগ দেখা দিলে বন্ধ হয়ে যায় জল সরবরাহ। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন টাউনশিপের আবাসিকরা।
পাম্প হাউসের অপারেটর জানান, প্রায় দেড় বছর আগে একটি পাম্প বিকল হয়ে গিয়েছে। বার বার পুরসভাকে জানিয়েও ফল হয়নি। একটি মাত্র পাম্প ভরসা। তিনি জানান, একমাত্র পাম্পটি বিকল হয়ে গেলে টাউনশিপে জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই আকাশে মেঘ দেখলে বাজ পড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বন্ধ রাখতে হয়। তিনি বলেন, "আমরা চাই পুরসভা জল সরবরাহ ব্যবস্থা নিজেদের হাতে নিক।" স্থানীয় বাসিন্দারা জানান, পাম্প অপারেটরদের মাইনে নেই। বাসিন্দারা চাঁদা তুলে মাসে কিছু টাকা দেন তাঁদের। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। .jpeg)
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)
.jpeg)