ঝাঁটা হাতে মহিলাদের প্রতিরোধে থমকে ডিটিপিএসের উচ্ছেদ অভিযান, উত্তাল অর্জুনপুর

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

পুনর্বাসনের দাবিতে চলছে আন্দোলন

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নিজেদের জায়গা ঘিরতে এসে জবরদখলকারীদের ঝাঁটার মুখে পড়তে হচ্ছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন (ডিটিপিএস) কর্তৃপক্ষকে। দীর্ঘদিন ধরে চেষ্টার পরে জবরদখলকারীদের হঠিয়ে নতুন সুপারক্রিটিক্যাল ইউনিট গড়ার জন্য প্রয়োজনীয় জায়গা পাঁচিল দিয়ে ঘিরতে সমর্থ্য হয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু প্রশাসনিক ভবন, হাসপাতাল, স্কুল, ফাঁড়ি, ডাকঘর প্রভৃতি স্থানান্তর করার জন্য জায়গা দরকার। এবার সেই জায়গা জোগাড়ের কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ।

এর আগে একদিন অর্জুনপুর এলাকায় জবর দখল উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে ফিরে যেতে হয় কর্তৃপক্ষকে। শনিবার তাঁরা পুলিশের বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে আসেন জবরদখল উচ্ছেদ করতে। কিন্তু এলাকার মহিলারা রনংদেহী ভঙ্গীতে ঝাঁটা নিয়ে তেড়ে যায়। স্লোগান দিতে থাকে। তাদের দাবি, আগে পুনর্বাসন দিতে হবে। এর ফলে বিপাকে পড়েন ডিটিপিএস কর্তৃপক্ষ। তাঁরা জানান, তাঁদের জায়গা তাঁরা দখল করতে এসেছেন। কাজেই এখানে পুনর্বাসনের প্রশ্ন নেই। 

https://youtu.be/W_oWmgkfK74

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

সিনিয়র ম্যানেজার (সিভিল) অমিত কুমার মোদী বলেন, “ছয় মাস ধরে নোটিশ দিচ্ছি। আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। আমাদের জায়গা, অথচ আমরা যেতে পারছি না। এমন চললে প্লান্ট হবে কী করে? কয়েকজন আছে। বাকিদের বাইরে থেকে আনছে। জোর করে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। ওদের দাবি, পাঁচিল দিয়ে প্লান্টের জায়গা ঘিরে নেওয়া হয়েছে আর জায়গার দরকার নেই। তাহলে প্রশাসনিক ভবন, হাসপাতাল, স্কুল, ফাঁড়ি, ডাকঘর এসব হবে কোথায়? আমাদের জায়গা জোর করে দখল করে রেখেছে ওরা।”

আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। এলাকার প্রাক্তন কাউন্সিলর স্বরূপ মণ্ডল বলেন, “শীতের সময় জোর করে উচ্ছেদ করতে এসেছে। মানুষদন যাবে কোথায়? কোনও রকম ভাবেই উচ্ছেদ করতে দেওয়া হবে না। আগে পুনর্বাসন দিতে হবে।” তা বলে ঝাঁটা নিয়ে তাড়া করবে? এভাবে চললে তো প্লান্ট অন্য জায়গায় চলে যেতে পারে। স্বরূপের গা জোয়ারি জবাব, “ঝাঁটা, চটি সব থাকবে। ওরা লাঠি নিয়ে আসে। আমাদের মহিলারা তাই ঝাঁটা হাতে নিয়েছে। প্লান্ট হোক। তবে আগে পুনর্বাসন দিতে হবে। ততদিন আন্দোলন চলবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!