গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করল দুর্গাপুর দমকল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল দুর্গাপুরের দমকল বিভাগ। এলাকার পড়ুয়াদের নিয়ে দুর্গাপুরের গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন দমকল আধিকারিকরা। তারপরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করেন। দমকলের ইন্সপেক্টর পীযূষ ঘটক ও কর্মী ফাল্গুনী বন্দোপাধ্যায় বলেন, “আমরা চাঁদা দিয়ে বিশ্বকর্মা পুজো করি। তখন যে অর্থ বেঁচে যায় সেই অর্থ দিয়ে মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন মহকুমা হাসপাতলে ও অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ করি। শুধু এই বছরই নয় প্রতিবছরই করে থাকি। খুশি হয় শিশুরা এবং রোগীরা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!