ঘরের ছেলের তৈরি সিনেমায় আপ্লুত দুর্গাপুর, শুক্রবার ছবি মুক্তি পেল রাজ্য জুড়ে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শিক্ষা যেখানে অধরা, শৈশব যেখানে কাজের বোঝায় নুয়ে পড়ে—সেই প্রান্তিক বাস্তবতাকেই বড় পর্দায় তুলে ধরেছে ছবি ‘কিশলয় এর গল্প’। পরিচালক সোনা চাঁদ সামন্তের এই ছবিতে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডালের সন্দীপ চক্রবর্তী। ছবির প্রযোজকের দায়িত্বও সামলেছেন তিনিই।

https://youtu.be/9522sJ-_k-M

ছবির পটভূমি এক প্রত্যন্ত গ্রাম। সেখানে শিশু থেকে বৃদ্ধ—সকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনও না কোনও কাজে ব্যস্ত। অভাবের তাড়নায় জীবন চলে, কিন্তু শিক্ষা সেখানে অনুপস্থিত। স্কুলের নাম শুনলেই নেমে আসে নিস্তব্ধতা। শিক্ষা কী, তার প্রয়োজনই বা কেন—এই প্রশ্নগুলোর উত্তর যেন অজানাই থেকে যায়। আধুনিকতার ছোঁয়া শহরে পৌঁছলেও বহু প্রান্তিক এলাকা আজও রয়ে গেছে অন্ধকারেই। আর সেই অন্ধকারে প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে অসংখ্য শৈশব।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

‘কিশলয় এর গল্প’ সেই নীরব যন্ত্রণার কথাই বলে। কুসংস্কার, কুশিক্ষা আর অভাবের বেড়াজাল ভেঙে কীভাবে প্রান্তিক এলাকার শিশুদের জীবন সাক্ষরতার আলোয় ভরে উঠতে পারে, সেই আশার গল্পই এই ছবি। শিক্ষা কীভাবে একটি শিশুকে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং বৃহত্তর পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়—সেই বার্তাই তুলে ধরা হয়েছে মানবিক ভাষায়। ছবি মুক্তির দিনে দুর্গাপুর সিনেমা হলে ছবিটি দেখতে এসেছিলেন অন্ডালের প্রদীপ সাহা, সুতপা সরকার’রা। তাঁদের বক্তব্য, “আজকের প্রেক্ষাপটে এই ছবি অত্যন্ত প্রাসঙ্গিক। সবার দেখা উচিত। আমাদের এলাকার ছেলে সন্দীপ এমন একটি সিনেমা তৈরির কারিগর জেনে খুব আনন্দ হচ্ছে।” 

এই ছবিতে মূলত থিয়েটারের শিল্পীরা অভিনয় করেছেন, যা অভিনয়ে এনে দিয়েছে বাস্তবতার ছাপ ও গভীরতা। দেশ-বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে ‘কিশলয় এর গল্প’। দাদাসাহেব ফালকে পুরস্কার সহ এখনও পর্যন্ত মোট ২৬টি পুরস্কার পেয়েছে এই ছবি। শুক্রবার থেকে কলকাতার মিনার ও বিজলী, কৃষ্ণনগরের সঙ্গীতা টকিজ, রানাঘাটের রানাঘাট টকিজ এবং দুর্গাপুরের দুর্গাপুর সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি। শিক্ষা ও শৈশব বাঁচানোর বার্তা নিয়ে ‘কিশলয় এর গল্প’ যেন নতুন করে ভাবতে শেখায়—আধুনিকতার মাঝেও কি আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোতে পেরেছি? (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!