অক্ষয় তৃতীয়ায় দুর্গাপুরে জগন্নাথদেবের মাসির বাড়ির খুঁটিপুজো সারল ইসকন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অক্ষয় তৃতীয়ায়  পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে জগন্নাথদেবের মাসির বাড়ির খুঁটিপুজো সারল ইসকন।অক্ষয় তৃতীয়ায় সকালে হরিনাম সংকীর্তণের মধ্যে হল যজ্ঞ। আকবর রোড ময়দানে জগন্নাথদেবের অস্থায়ী মাসির বাড়ির কাজ শুরুর জন্য খুঁটিপুজোর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর ইসকনের প্রধান সেবাইত ঔদার্য চন্দ্র দাস। তিনি জানান, এবার তিনটি রথ থাকবে। নিজ নিজ রথে চাপবেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা।

https://youtu.be/Jti7m8dUT74

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

দীঘায় জগন্নাথ মন্দির উপহার দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান ইসকনের সন্ন্যাসীরা। ঔদার্য চন্দ্র দাস বলেন,”অক্ষয় তৃতীয়ার সন্ধিক্ষণেই শুরু হয় নীলাচল ক্ষেত্র, পুরীতে রথের কাজ। দুর্গাপুরেও ১৬ বছর ধরে হয়ে আসছে ইসকনের রথযাত্রা। ইসকনের তত্বাবধানে এ বছরেও অস্থায়ী গুন্ডিচা মন্দিরের কাজ শুরু হল। এই বছর তিনটি রথে জগন্নাথ, বলরাম সুভদ্রাকে চাপানো হবে। হাজার হাজার মানুষের সমাগম হবে রথের দিনগুলিতে। দীঘায় জগন্নাথ মন্দির উপহার দেওয়ায় আমরা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


error: Content is protected !!