তিলকে শিশুকন্যা অপহরণের ঘটনায় দুই মহিলা ও কিশোরকে গ্রেফতার করল দুর্গাপুর থানা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৪: গত ১৬ জুন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের তিলক রোডের মাঠ থেকে কালো কাপড় ঢাকা দিয়ে দুই বছরের শিশুকন্যাকে অপহরণ করা হয়। ২৮ দিনের মাথায় গ্রেপ্তার এক নাবালক সহ দুই মহিলা। যদিও ধৃতদের দাবি, তাদের ফাঁসানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তিলক মাঠ থেকে ওই শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা ও এক পুরুষ। তবে আশ্চর্যজনকভাবে ৪৮ ঘন্টা পর একটি কালো রঙের গাড়ি এসে তিলক মাঠেই শিশুটিকে নামিয়ে পালিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছিল দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ কাশীরাম রোড এলাকা থেকে এক কিশোর ও এক মহিলা মমতা কুজুর এবং তিলক রোড এলাকা থেকে নমিতা ধাত্রী নামের দুই মহিলাকে গ্রেফতার করে। অপহরণের মামলা রুজু করে দুর্গাপুর মহকুমা আদালতে মঙ্গলবার দুই মহিলাকে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

কিশোরকে আসানসোলের জুভেনাইল আদালতে তোলা হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, ” সিসিটিভির ছবি দেখে অভিযুক্তদের সনাক্ত করা হয়েছে। তবে শিশু চুরির কারণ এখনও স্পষ্ট নয়। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে কারণ জানার চেষ্টা হবে। এর পিছনে আরও কেউ জড়িত ছিল কিনা সে বিষয়েও তদন্ত চলছে।” ধৃত দুই মহিলার অভিযোগ, “ঘটনার খবর পেয়ে আমরা দেখতে গিয়েছিলাম। ওই ঘটনার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। বিনা কারণে আমাদের গ্রেফতার করা হয়েছে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!