দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জন্মদিনে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সমাজকর্মী পঙ্কজ রায় সরকার। শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটি-র কাছে অঙ্গীকারপত্রে সাক্ষর করেন। তাঁর হাতে অঙ্গীকার কার্ড তুলে দেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পঙ্কজ রায় সরকার বলেন, “আমার মৃত্যুর পরে আমার দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগবে। আমি অন্যদেরও অনুরোধ করব মরণোত্তর দেহদানের অঙ্গীকার করতে।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য হেলথ সার্ভিস এর প্রাক্তন ডিরেক্টর ডাঃ সিদ্ধার্থ নিয়োগী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


