WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ সেপ্টেম্বর: বর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তার হাল ফেরাতে উদ্যোগ শুরু হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীতে। প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে শুরু হল রাস্তা সংস্কারের কাজ। মঙ্গলবার স্থানীয় মন্দিরে পুজো দিয়ে কাজের সূচনা করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুকান্তপল্লীর প্রায় ৯০০ মিটার দীর্ঘ এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই সমস্যার কারণ হয়ে উঠেছিল। সাম্প্রতিক নিম্নচাপ ও টানা বৃষ্টিতে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তার পাশাপাশি এই রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!

বর্তমানে রাস্তাটি ১২ ফুট চওড়া। সংস্কারের পর তা আরও এক ফুট বাড়িয়ে ১৩ ফুট করা হবে বলে জানানো হয়েছে। রাস্তা সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে বলে আশা করছেন এলাকাবাসী। বিধায়কের উপস্থিতিতে কাজ শুরুর সময় স্থানীয় বাসিন্দারাও সেখানে উপস্থিত ছিলেন। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)