দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর থেকে দেওঘর যাত্রা করলেন বিধান নগর সমাজ কল্যাণ ডাকবোম সেবা সমিতি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের মেনগেট থেকে গাছের চারা রোপণ করতে করতে তাঁরা দেওঘর যাবেন। শুক্রবার সকালে তাঁরা দুর্গাপুর থেকে রওনা দেন। বিশ্বম্ভর রাও নামে সমিতির এক সদস্য বলেন, “আমরা প্রথমে সুলতানগঞ্জ যাব। সেখান থেকে ১১৫কিলোমিটার পায়ে হেঁটে রওনা দেব দেওঘরের উদ্দেশ্যে। তারপর আমরা যাবো বাসুকিনাথ। যাওয়ার পথে আম গাছের চারা রোপণ করতে করতে যাব। এছাড়া ৫হাজার ভক্তকে দেওয়া হবে শুকনো খাবার।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


