সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল দুর্গাপুরের রায়ডাঙ্গা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্য জুড়ে এমন কিছু ঘটনা ঘটছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। সেখানে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রায়ডাঙা সম্প্রীতির নজির গড়ল। হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বাঁকুড়া মোড়ে এলে সেখানে রায়ডাঙ্গা এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের সরবত ও শীতল জল খাওয়ান। দুই সম্প্রদায়ের মানুষেরা একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

শনিবার সন্ধ্যায় কোকওভেন থানার বাঁকুড়া মোড়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা চলছিল। রায়ডাঙ্গা এলাকার মুসলিম যুবক-যুবতীরা সরবত ও শীতল জল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। গরমে সেই সরবত ও জল পান করে তৃষ্ণা নিবারণ করলেন শোভাযাত্রায় অংশ নেওয়া হিন্দুরা। এ ভাবে হিন্দু-মুসলিম সম্প্রীতি দেখে অনেকেই মনে করলেন বড়ু চন্ডীদাসের সেই বিখ্যাত উক্তি, ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই।’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!