দুর্গাপুরের গর্ব, আইসিএসসি দশম শ্রেণীতে রাজ্যে চতুর্থ স্থান পেল সায়ন্তন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সায়ন্তন রায় ৪৯৭ নম্বর পেয়ে আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। সারা দেশে তার স্থান ২১ তম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তার এই সাফল্যে গর্বিত শিল্প শহর। দুর্গাপুরের চন্ডীদাস অ্যাভিনিউয়ের ২সি/১০ নম্বর কোয়ার্টার্সে থাকে সায়ন্তন। বাবা সুব্রত রায় ডিএসপি কর্মী, মা মোনালিসা রায়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

সায়ন্তন দুর্গাপুরের বিধাননগরের সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করত। বুধবার আইসিএসসি বোর্ডে দশম শ্রেণীর রেজাল্ট প্রকাশ হয়। তার সাফল্যে সেদিনই সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্কুলের মাধ্যমে তাকে শুভেচ্ছা বার্তা পাঠান। বাবা সুব্রত রায় বলেন, “ছেলে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমরা গর্বিত।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!